রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বার্ষিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন
02:58pm, 29th Jun, 2026


stack photo

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বার্ষিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬ এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ রবিবার (২৮ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এর উদয়ন কনফারেন্স হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) জনাব নজরুল ইসলাম এবং অতিথিবৃন্দসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলাধুলা ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. জাবেদ ইকবাল।



প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্‌মিনা আখতার বলেন, “একটি সুস্থ, দক্ষ ও মানবিক প্রজন্ম গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব, সহনশীলতা, আত্মবিশ্বাস এবং দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন একটি শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে বদ্ধপরিকর, যেখানে অ্যাকাডেমিক উৎকর্ষের পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ড সমান গুরুত্ব পাবে। আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও সমুন্নত করবে বলে আমি প্রত্যাশা করি।” তিনি বলেন, “স্থায়ী ক্যাম্পাস না থাকা সত্ত্বেও শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ আমাকে অনুপ্রাণিত করেছে।” তিনি আরও বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া উন্নয়নে বাজেট বৃদ্ধিসহ যা যা করা প্রয়োজন আমরা তা করবো।” পরিশেষে মাননীয় উপাচার্য মহোদয় বিভিন্ন সময়ে নানা স্পোর্টস ইভেন্ট আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলাধুলা ব্যবস্থাপনা কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তাঁর বক্তব্য সমাপ্ত করেন।



উল্লেখ্য, গত ১৮ মে শাহজাদপুর ইব্রাহিম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বার্ষিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ বিভিন্ন ট্র্যাক ও ফিল্ড ইভেন্টে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার ইভেন্টগুলোর মধ্যে ছিল ছাত্র ও ছাত্রীদের জন্য ১০০, ২০০ ও ৪০০ মিটার স্প্রিন্ট, ৮০০ ও ১৫০০ মিটার দৌড়, বর্শা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, চাকতি নিক্ষেপ, উচ্চ লাফ এবং দীর্ঘ লাফ। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ছিল চাকতি নিক্ষেপ, বর্শা নিক্ষেপ এবং গোলক নিক্ষেপ ইভেন্ট। এসব ইভেন্টে বিজয়ীদের মাঝে আজ পুরস্কার এবং সনদ প্রদান করা হয়।



পুরস্কার বিতরণ শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের নানা অভিজ্ঞতা এবং ক্রীড়া উন্নয়নে মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


betnano
betnano
betnano
betnano giriş
betnano
betnano